মাছ ধরতে গিয়েছিল বিলে
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু
Advertisement
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্য হয়েছে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), এবাদত হোসেনের ছেলে ইমন (২০) ও শাহাদতের ছেলে আব্দুল্লাহ (১৯)।
সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ও পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান কবির হোসেন বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় হতাহতরা একটি টংঘরে আশ্রয় নিয়েছিল। ঘরটি ছিল পলিথিনের। বজ পাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত তিনজনকে আমরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের দিকে ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে ভুক্তভোগীরা ওই বিলে মাছ ধরতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টির সঙ্গে বজ পাত হয়। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে হতাহতদের উদ্ধার করে। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। লাশ উদ্ধারে কাজ চলছে। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাজবিহা বলেন, নিহতদের তালিকা করে সরকারিভাবে কিছু সহযোগিতা করা হবে।
