Logo
Logo
×

Advertisement

জাতীয়

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মর্মে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর পাওয়ার স্টার্ট-আপ ‘স্টেজ সি’ শুরু হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এর কমিশনিং কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। গতকাল (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি শুরুর অনুমোদন দেন। 

অনুমোদন পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এ পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

স্টেজ সি হলো ইউনিট-১-এর কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করে বিভিন্ন প্ল্যান্ট সিস্টেমের কার্যক্ষমতা ও সমন্বিত পরিচালনা পরীক্ষা ও যাচাই করা হবে। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর, প্রাইমারি ও সেকেন্ডারি সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, ইন্সট্রুমেন্টেশন ও কন্ট্রোল, রিঅ্যাক্টর প্রোটেকশন এবং সেফটিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিস্টেম। 

রিঅ্যাক্টরের ক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। বিশেষভাবে টারবাইন কন্ট্রোল ও প্রোটেকশন সিস্টেম, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থার কার্যক্ষমতা পর্যবেক্ষণ ও যাচাই করা হবে।

স্টেজ সি-এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো নির্ধারিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ইউনিট-১-এর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের দিকে অগ্রসর হওয়া। এ কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও কমিশনিং রিকোয়ারমেন্টস পূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে সম্পন্ন হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি-এর অনুমোদন এবং কার্যক্রমের সূচনা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কমিশনিং প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। সব কার্যক্রমে নিউক্লিয়ার সেফটি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে?

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে?

আরও পড়ুন

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম