Logo
Logo
×

Advertisement

জাতীয়

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। ছবি: বাসস

Advertisement

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দেশের চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের মধ্যে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আখের ক্রয়মূল্য বৃদ্ধি, আখচাষিদের প্রণোদনা প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহ ইত্যাদি অন্যতম।

এছাড়া নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকলগুলোর উৎপাদনকে বহুমুখী পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। একই সঙ্গে দেশের বন্ধ কলগুলোকে উৎপাদন পর্যায়ে নেওয়ার প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছেন তিনি। 

ফারজানা শারমীন বলেন, আখ সরবরাহ করে চিনিকলকে টিকিয়ে রাখতে হবে চাষিদের। এ জন্য তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করেছে বর্তমান সরকার। পাশাপাশি এলাকার অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগও হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, চলতি মৌসুমে এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬.৫ শতাংশ। ১২৫ মাড়াই দিবস এই কার্যক্রম চলবে।

আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টালপ্রতি ২৬ টাকা বাড়িয়েছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারের কৃত্রিম সংকটের নেপথ্যে কী, জানালেন প্রতিমন্ত্রী

সারের কৃত্রিম সংকটের নেপথ্যে কী, জানালেন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট আ.লীগ আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না

প্রতিমন্ত্রী পুতুল ফ্যাসিস্ট আ.লীগ আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না

বিগত যেকোনো সময়ের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন এবার স্বচ্ছ হবে

প্রতিমন্ত্রী পুতুল বিগত যেকোনো সময়ের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন এবার স্বচ্ছ হবে

যতবার লুণ্ঠিত গণতন্ত্র, ততবারই ত্রাণকর্তা হয়ে আবির্ভূত বিএনপি

ফারজানা শারমিন পুতুল যতবার লুণ্ঠিত গণতন্ত্র, ততবারই ত্রাণকর্তা হয়ে আবির্ভূত বিএনপি

সংরক্ষিত আসনের এমপিকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি

সংরক্ষিত আসনের এমপিকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি

প্রাইভেট পড়ালে এমপিও-প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

প্রাইভেট পড়ালে এমপিও-প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম