Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাইভেট পড়ালে এমপিও-প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

প্রাইভেট পড়ালে এমপিও-প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

নাটোরের লালপুরে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ছবি: যুগান্তর

Advertisement

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা করতে হবে। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও এবং প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার ও রোববার (৮ ও ৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিগত সরকারের ১৭ বছরের ধ্বংস করা শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।

উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়, বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে, ভেল্লাবাড়ীয় আলিম মাদ্রাসা, গোপালপুর ডিগ্রি কলেজ ও মোহরকয়া ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থী-শিক্ষকদের বিভিন্ন বিষয় ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

যুগান্তরে সংবাদ প্রকাশ পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম