Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অস্ত্রে শান দিয়ে ভাইরাল সেই চেয়ারম্যান প্রার্থী আটক

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

অস্ত্রে শান দিয়ে ভাইরাল সেই চেয়ারম্যান প্রার্থী আটক

সাব্বাব হক সাবু। ছবি: সংগৃহীত

Advertisement

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা সাব্বাব হক সাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোর শহর থেকে তাকে আটক করা হয়। 

সাব্বাব হক সাবু উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের হেদায়েতুল হক ফরহাদের ছেলে। তিনি জোনাইল ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা। তার নামে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।

সম্প্রতি সাব্বাব হক সাবু ও তার সহযোগীদের বিভিন্ন ধারালো অস্ত্রে শান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া মাদক বিক্রির বিষয়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এসব বিষয়ে গত ৯ সেপ্টেম্বর যুগান্তরের অনলাইন সংস্করণে এবং পরদিন প্রিন্ট পত্রিকায় ‘বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর অস্ত্রের শান দেওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মামলার হাজিরা দিতে নাটোর আদালতে যাচ্ছিলেন সাব্বাব হক সাবু। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, সাব্বাব হক সাবু জোনাইল ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তবে বিএনপিতে তার কোনো পদ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

লালপুরে পুনরায় জামায়াতের আমির কালাম, সেক্রেটারি মাসুদ

লালপুরে পুনরায় জামায়াতের আমির কালাম, সেক্রেটারি মাসুদ

পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে ছুটলেন হুইপ দুলু

পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে ছুটলেন হুইপ দুলু

আরও পড়ুন

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

নতুন মজুরি ঘোষণার পরও কাটেনি শিল্পাঞ্চলের অস্থিরতা

নতুন মজুরি ঘোষণার পরও কাটেনি শিল্পাঞ্চলের অস্থিরতা

অস্ত্রে শান দিয়ে ভাইরাল সেই চেয়ারম্যান প্রার্থী আটক

অস্ত্রে শান দিয়ে ভাইরাল সেই চেয়ারম্যান প্রার্থী আটক

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম