Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ফাইল ছবি

Advertisement

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং-এর ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে’র প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৫টায় দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে তারা বলেন, যেখানে ইন্ডিয়ার পাপেট (পুতুল) পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি, সেখানে বাহির থেকে বাংলাদেশ দখলের ‘হুমকি’ ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়। বরং জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা ইন্ডিয়ার সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে বলে আমরা মনে করি। সে কারণে পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এদেশে ইন্ডিয়ার আর যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে, ইনশাআল্লাহ।

আজ বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয় এমনটা জানিয়ে হেফাজত নেতারা বলেন, ইন্ডিয়ার হুঁশে ফেরা উচিত। পাপেট (পুতুল) হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে আমাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল আধিপত্যবাদী ইন্ডিয়া। এছাড়া মোদিবিরোধী আন্দোলনের শহীদরা ছাড়াও ইন্ডিয়ার আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থিদের ওপর বিচারিক হত্যাকাণ্ড ঘটে। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও লেগে আছে ইন্ডিয়ার হাতে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ইন্ডিয়াকে একদিন শোধ করতে হবেই। 

তারা আরও বলেন, নিজের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ নির্লজ্জ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ফেরি করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার প্রোপাগান্ডা-যুদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পালটা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। 

হেফাজত নেতারা বলেন, জুলাইতে ঈমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় তা প্রমাণ করেছে। এছাড়া সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো আমাদের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে আমাদের বিশ্বাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

আরও পড়ুন

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন

সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম