Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

মাহমুদুর রহমান-ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ফাইল ছবি

Advertisement

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় কথিত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ডা. ইরান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ববর্তী শাসনের অবসানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আগের আমলে দায়ের করা একটি পুরোনো মানহানির মামলায়—হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও—গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হওয়া অত্যন্ত উদ্বেগজনক। 

তার মতে, এটি অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, যে মাহমুদুর রহমান অতীতের শাসনের বিরুদ্ধে সাহসি সাংবাদিকতার জন্য নির্যাতন, কারাবরণ ও অসংখ্য মামলার শিকার হয়েছেন, তার ক্ষেত্রেও যদি পুরোনো নিপীড়নমূলক মামলার বোঝা বহাল থাকে, তাহলে আন্দোলনের চেতনা বাস্তবায়নের দাবি অর্থহীন হয়ে পড়ে।

ডা. ইরান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ক্ষমতাসীনদের দায়ের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করে পরোয়ানা তামিলের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। 

একই সঙ্গে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এই বৈপরীত্য গণতন্ত্রকামী জনগণের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করবে বলে সতর্ক করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের বিবৃতি লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

আরও পড়ুন

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না, শ্বশুরের ধারণা: হাসনাত

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না, শ্বশুরের ধারণা: হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম