Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না, শ্বশুরের ধারণা: হাসনাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না, শ্বশুরের ধারণা: হাসনাত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে গেলেও এখনো পেনশনের টাকা পাননি তার শ্বশুর। এমনকি ঘরে সংসদ সদস্য থাকার পরও পেনশনের অর্থ না পাওয়ায় তার শ্বশুরের এমন ধারণা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার শ্বশুর ২০২৩ সালে অবসরে গেছেন, এখন প্রায় ২০২৭ সাল চলে আসছে। উনার হয়তো ধারণা যে, আমার ঘরে এমপি থাকার পরেও আমি পেনশনের টাকাটা পাই না।’

তিনি বলেন, ‘বাস্তবতা নির্মম। উনি মূলত নিরীহ প্রকৃতির মানুষ এবং মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। আমি নিজে বিষয়টি দেখি। উনার সম্মানজনক জীবন পরিচালনার জন্য মনে হচ্ছে, উনি রাষ্ট্রের কাছে অনুদান চাইছেন।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘উনাদের নিজেদের জমানো টাকা এটা। নিজের বেতন থেকে সারা জীবন দিয়ে দিয়ে সরকারকে দিয়েছেন। সরকার এটা থেকে বিভিন্ন ব্যয় নির্বাহ করেছে। এরপর আজকে যখন উনারা অবসরে যাচ্ছেন, উনাদের দেওয়ার বেলায় টাকা নেই।’

অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনাদের টাকা দিয়ে কিন্তু অন্যদের পেনশন হয়, আপনাদের টাকা দিয়ে কিন্তু রাষ্ট্রের অন্যান্য খরচ চলে। কিন্তু আপনাকে দেওয়ার সময় টাকা নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

সংসদে হইচই শুরু, যা বললেন ডেপুটি স্পিকার

সংসদে হইচই শুরু, যা বললেন ডেপুটি স্পিকার

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

আরও পড়ুন

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না, শ্বশুরের ধারণা: হাসনাত

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না, শ্বশুরের ধারণা: হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম