Logo
Logo
×

Advertisement

অন্যান্য

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের বিবৃতি

লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

Advertisement

সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে আলেমদের উপস্থিতিতে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের ‘কথিত অবমাননাকর বক্তব্যের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। 

একই সঙ্গে লেবার পার্টিকে ১১ দলীয় জোট থেকে বহিষ্কার এবং তার বক্তব্যের জন্য আলেম সমাজ ও দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের আলেমরা জাতির নৈতিক, ধর্মীয় ও সামাজিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সম্পর্কে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্য শুধু আলেম সমাজকেই নয়, ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকেও আঘাত করে।

তিনি বলেন, মতভেদ থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতেই শালীনতার সীমা লঙ্ঘন করে সম্মানিত আলেমদের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। জনসমক্ষে এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক সৌজন্যকে ক্ষুণ্ন করে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য জাতি কখনো প্রত্যাশা করে না।

অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের আধ্যাত্মিক অলি-আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়ার দুঃসাহস কীভাবে দেখানো হলো, তা দেশবাসীর কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে তিনি আত্মমর্যাদাশীল আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলেমবিদ্বেষী বক্তব্য এবং এ ধরনের আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি ও তার বক্তব্যকে সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা বা জননেতা যাতে উসকানিমূলক ও অবমাননাকর বক্তব্য না দেন, সে আহ্বানও জানান তিনি।

একই সঙ্গে তিনি বলেন, আলেম-উলামার সম্মান রক্ষা করা দেশের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে তাদের মর্যাদা ক্ষুণ্নের যেকোনো অপচেষ্টা দেশের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য ক্ষতিকর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

আরও পড়ুন

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

মঈন খান হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা জানালেন মন্ত্রী জাহিদ হোসেন

মঈন খান হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা জানালেন মন্ত্রী জাহিদ হোসেন

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম