Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

Advertisement

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শেখ সাজিদুর রহমানকে আহ্বায়ক করে প্রতিটি দল থেকে তিনজন করে সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় রোববার হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সাত দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকালে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন। হেফাজতে ইসলামের আমির ও মহাসচিবের পাশাপাশি ঐক্যের রূপরেখা প্রণয়নে গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনটির জ্যেষ্ঠ নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সাত দলের পক্ষ থেকে আগে দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটির তৈরি করা খসড়া রূপরেখা উপস্থাপন করা হয়। এরপর খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। আলোচনায় প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন বলেন, ‘আজকের বৈঠকে সাতটি ইসলামি দলের ঐক্য প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। প্রত্যেক দলের লিখিত ফর্মুলা আলোচনা-পর্যালোচনা করে হেফাজতের আমিরের পরামর্শে একটি খসড়া রূপরেখা সাত দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রত্যেক দল থেকে তিনজন সদস্য নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। হেফাজতের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান এই লিয়াজোঁ কমিটির আহ্বায়ক থাকবেন। ২২ অক্টোবর লিয়াজোঁ কমিটির বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী ও সাংগঠনিক সম্পাদক হারুন ইজহার।

দলীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুফতি মুছা বিন ইযহার, নায়েবে আমির মাওলানা মুখলেচুর রহমান, নায়েবে আমির শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, সাংগঠনিক সচিব মাওলানা এনামুল হক কুতুবী, অর্থ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনাইদ আল হাবিব, মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, যুগ্ম মহাসচিব মুফতি মুনির হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের আমির মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আব্দুল কাদের, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী।

কওমি ঘরানার সাত ইসলামি দলের ঐক্য প্রক্রিয়ার যাত্রা শুরু হয় ১৬ জুলাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

কওমি শিক্ষায় নতুন দিগন্ত জামিয়া কাশিফুল উলূম

কওমি শিক্ষায় নতুন দিগন্ত জামিয়া কাশিফুল উলূম

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম