Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সৌদির পাশে যুদ্ধ করতে বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

সৌদির পাশে যুদ্ধ করতে বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেন, সৌদি সরকার যুদ্ধের ডাক দিলে বাংলাদেশের মুসলমানরা দেশটির পাশে দাঁড়াবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের সঙ্গে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের সংহতি রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা সেই সংহতির বার্তা দিচ্ছেন। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পক্ষে লড়াই করতে প্রস্তুত থাকবেন।

তিনি অতীতের একটি ঘটনার উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল। অতীতের মতো এখনো বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে হুথিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান খেলাফত আন্দোলনের আমির। তার বক্তব্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতির বার্তা দিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে। পাশাপাশি বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও দেশটির সমর্থনে এগিয়ে আসবেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। বক্তব্য শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

জাতীয় উলামা মাশায়েখ কনভেনশন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

১১ দলীয় জোটকে যে আহ্বান বাংলাদেশ খেলাফত আন্দোলনের

১১ দলীয় জোটকে যে আহ্বান বাংলাদেশ খেলাফত আন্দোলনের

আরও পড়ুন

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

সৌদির পাশে যুদ্ধ করতে বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি

সৌদির পাশে যুদ্ধ করতে বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

৫ আগস্টের পর প্রথমে যান যুক্তরাজ্যে, সেখান থেকে ভারতে

৫ আগস্টের পর প্রথমে যান যুক্তরাজ্যে, সেখান থেকে ভারতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম