Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের লোগো। ছবি: উইকিপিডিয়া

Advertisement

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) ২০২৭ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১ ফেব্রুয়ারি। আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে পরীক্ষার ফি জমা নেওয়া শুরু হবে।

রোববার (৪ অক্টোবর) বোর্ডের অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হার প্রযোজ্য থাকবে ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দেওয়া যাবে। এ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।

পরীক্ষার সময়সূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ২১ জানুয়ারি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।

ফি জমা দেবেন যেভাবে

পরীক্ষার ফি বোর্ডের সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।

ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে, যেখানে সংশ্লিষ্ট মাদ্রাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজনের ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন

নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?

নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

অর্থনৈতিক বেইনসাফি, শিশু সুরক্ষা ও আলেম সমাজ: সংকট ও উত্তরণের উপায়

অর্থনৈতিক বেইনসাফি, শিশু সুরক্ষা ও আলেম সমাজ: সংকট ও উত্তরণের উপায়

স্বীকৃতি থাকা সত্ত্বেও কওমি সনদ কর্মবাজারে উপেক্ষিত

সাক্ষাৎকারে- মুফতি এনায়েতুল্লাহ স্বীকৃতি থাকা সত্ত্বেও কওমি সনদ কর্মবাজারে উপেক্ষিত

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আগামীর প্রত্যয়ে চবির হীরকজয়ন্তী উদযাপন

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আগামীর প্রত্যয়ে চবির হীরকজয়ন্তী উদযাপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম