Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একটি ‘টেররিস্ট’ রাজনৈতিক দল। এ দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। তারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয় এবং গাড়িতে আগুন দিয়ে চালক-হেলপারসহ মানুষ খুন করে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনি এলাকার জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে হুইপ দুলু আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এজন্য এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দলটি।

বিএনপির রাজনীতির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে ফেলার এ রাজনীতি খালেদা জিয়া কখনো করেননি, প্রধানমন্ত্রী তারেক রহমানও করবেন না। নিজেদের অন্যায় কর্মকাণ্ডের জন্যই আন্তর্জাতিকভাবে আজ আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে। নিউইয়র্ক টাইমস তাদের টেররিস্ট রাজনৈতিক দল হিসেবে সংবাদ প্রকাশ করে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের চিত্র তুলে ধরেছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

এর আগে সোমবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

হাসিনার দেশে ফেরা পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

আরও পড়ুন

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম