গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার ভুটিয়ারকোনা বাজার এলাকা থেকে মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৪৬) গ্রেফতার করা হয়। তিনি মাওহা ইউনিয়নের বীরআমুদপুর গ্রামের জজ মিয়ার ছেলে। নাশকতার মামলায় সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।
অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রিগানকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। তিনি পৌর শহরের কলাবাগান মহল্লার আব্দুল হাইয়ের ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
