Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিনার দেশে ফেরা

পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা ছিলেন ওই সাদা গাড়িতে। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো ইস্যুতে এটি অস্থিরতা তৈরির চেষ্টা মাত্র।

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের কথিত বৈঠক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

রোববার কলকাতার একাধিক বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ এবং এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

তবে ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিষয়টির সত্যতা যাচাই করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেছে যুগান্তর। তাদের মধ্যে কেউ সরাসরি বৈঠকের কথা স্বীকার করেননি, আবার কেউ তা অস্বীকারও করেননি। বরং সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।

কলকাতার নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করেননি। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কলকাতায় অবস্থানরত দলের অন্য এক নেতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ওই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারতের সংবাদমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, তা কি ভুল? যদি খবরগুলো মিথ্যা হয়, তাহলে আপনারা এই বৈঠকের সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন কেন?’

দলটির আরও কয়েকজন নেতার সঙ্গেও কথা বলে একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের বক্তব্যেও সরাসরি অস্বীকারের পরিবর্তে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়েই পাল্টা প্রশ্ন উঠে এসেছে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কথিত ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তবে বৈঠকে তাদের উপস্থিতি কিংবা আলোচনার বিষয়বস্তু স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তন, রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

‘হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

‘হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

নতুন করে আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

আরও পড়ুন

হাসিনার দেশে ফেরা পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম