Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

Advertisement

ভোরে ঘন কুয়াশার মধ্যে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আবদুল জলিল। 

সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। ভোর ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরের ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উড়ালসেতুর দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় আবদুল জলিল উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরে কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে তারাও অবগত হয়ে খোঁজখবর নিয়েছেন। তবে সব মাধ্যমেই বলা হচ্ছে, তিনি দেশে নেই। তাহলে মিছিল করলেন কীভাবে? তারপরও তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

নতুন করে আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

আরও পড়ুন

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম