Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

ছবি: যুগান্তর

Advertisement

বেতন বাড়ানোর দাবিতে আজ আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন গাজীপুরের শ্রীপুরের বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।

সোমবার সকালে যথারীতি কাজে যোগ দেওয়ার জন্য শ্রীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় যান শ্রমিকরা। তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়কে জড়ো হয়ে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর আবারও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, শ্রীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন গাজীপুর কারাগারে

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন গাজীপুর কারাগারে

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

আরও পড়ুন

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম