Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

Advertisement

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। রোববার (২২ নভেম্বর) সকালে তিনি গাজীপুর মহানগরীর ওয়্যারলেস গেট এলাকায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ঢাকার পরে গাজীপুরকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, জেলার সংসদ সদস্য এবং সুশীল সমাজের পরামর্শ নিয়ে কাজ করা হবে।

তিনি বলেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখা হবে। আমি নিজে কোনো লোভ-লালসা ও অন্যায়ের সঙ্গে যুক্ত হব না এবং কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। যে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা দুর্নীতিমুক্ত থাকবেন, সেই প্রতিষ্ঠানের অধস্তন কোনো কর্মকর্তা দুর্নীতি করার সাহস পাবেন না।

শ্রমিক অধ্যুষিত গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার প্রতি গুরুত্বারোপ করে নতুন চেয়ারম্যান বলেন, এখানে শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল তৈরি, নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, সুরুজ আহাম্মেদ, ডা. আলী আকবর পলান, নাহিন আহাম্মেদ মমতাজী, আবু নাঈম এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. তানভীর আহাম্মেদ, নজরুল ইসলাম বিকি, মাহবুবুর রশিদ খান শিপু প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২, পিস্তল উদ্ধার

ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২, পিস্তল উদ্ধার

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল মালামা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল মালামা

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

আরও পড়ুন

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, আতঙ্ক

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, আতঙ্ক

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম