Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

Advertisement

গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ভেতরে পেট্রলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে (বৃহস্পতিবার ভোর) ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কার্যালয় এলাকায় রাখা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কাঠের স্তূপে আগুন ধরে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি

কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম