Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে আজও (বৃহস্পতিবার) বিক্ষোভ করছে শ্রমিকরা। লাঠিসোঁটা হাতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে৷ 

সালনা, মাস্টারবাড়ি, শ্রীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এদিকে পরিস্থিতি অনুকূলে রাখতে ওই এলাকার কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শ্রমিক আন্দোলন ছিল চান্দনা চৌরাস্তা, ভোগরা ও সাইনবোর্ড এলাকায়। তবে বৃহস্পতিবার ওদিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও সদর উপজেলার  কয়েকটি স্থানে আন্দোলনে নামে শ্রমিকরা। পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ পরবর্তীতে শ্রমিকরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নিয়েছে, এতে ওই মহাসড়কে যানচলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে নামার চেষ্টা করছে৷ তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। সংখ্যাটা পরে জানিয়ে দিব। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

আরও পড়ুন

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম