Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

Advertisement

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ থাকা প্রয়োজন। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে শিশুদের মেধার যথাযথ বিকাশ হয় না। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মেলামেশা তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং চিন্তাশক্তি বাড়াতে সহায়তা করে।

তিনি বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন হওয়া জরুরি। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কেও সচেতন করতে হবে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংস্কার নিয়েও কথা বলেন ববি হাজ্জাজ। তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুন করে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

আরও পড়ুন

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম