Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

Advertisement

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ছুটি ঘোষণা করা অনেক কারখানা আজ বুধবার (১৮নভেম্বর) উৎপাদনে ফিরেছে। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

কারখানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। দিনভর গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোড়, সদর উপজেলার ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার, শিরিরচালা, ১নং সিএনবি বাজার, আসপাডা মোড়, ২নং সিএনবি বাজার এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ আন্দোলন করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে। দুপুরের পর ১নং সিএনবি বাজার, আসপাডা মোড়, ২নং সিএনবি বাজারে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানায় আজ উৎপাদন চলছে। শ্রমিকরা শান্তভাবে কাজে যোগ দিয়েছে। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তবে গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা কাজ করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা

টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

আরও পড়ুন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ

বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম