Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা  কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব ও মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি নিক্ষেপ করা পেট্রল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

আরও পড়ুন

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম