Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

Icon

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

Advertisement

বারহাট্টায় বিএনপির মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির একটি ইউনিয়ন কার্যালয়ে আগুন দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৫ নম্বর চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আগুন দেওয়া হয়। অফিসটি চিরাম ইউনিয়নের বামনগাঁও এলাকায় অবস্থিত। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। এর কয়েক ঘণ্টা পর আনুমানিক রাত ৩টার দিকে চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরাম ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়ার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এ আগুন লাগিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, রাতের আঁধারে আওয়ামী দুষ্কৃতিকারীরা এ আগুন লাগায়।  আমরা উপজেলা বিএনপি সার্বক্ষণিক মাঠে রয়েছি। আমরা তাদের প্রতিহত করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

আরও পড়ুন

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

সাংবাদিক গ্রেফতার, পুলিশের দাবি সাবেক এমপির প্রেস সচিব

সাংবাদিক গ্রেফতার, পুলিশের দাবি সাবেক এমপির প্রেস সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম