Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ছবি: সংগৃহীত।

Advertisement

ভারতে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। কিন্তু আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতে বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

আমজনতার তারেক মজুরির সঙ্গে কি অভারটাইম যুক্ত করে হিসাব দেওয়ার সুযোগ আছে?

মজুরির সঙ্গে কি অভারটাইম যুক্ত করে হিসাব দেওয়ার সুযোগ আছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম