Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

বাবুল হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে পৌনে চার লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছিল জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বাায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। এ ব্যাপারে গত ১৪ নভেম্বর যুগান্তরের অনলাইন সংস্করণে ও পরদিন প্রিন্ট সংস্করণে ‘ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে তিন লাখ টাকা আদায় ছাত্রদল নেতার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি ভাইরাল হয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে ওই ব্যবসায়ীকে পৌনে চার লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।

আব্দুল কাদের বলেন, মঙ্গলবার জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী ও রফিকুল ইসলামসহ অন্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। সেখানে তাকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর তিনি টাকা ফেরত পেয়েছেন। এ জন্য যুগান্তরসহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন মীমাংসার মাধ্যমে সেটার অবসান হয়েছে।

উল্লেখ্য, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ঘটনায় বাবুল হোসেন ভুক্তভোগী জোনাইল বাজারের ব্যবসায়ী আব্দুল কাদেরকে সন্দেহ করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন আব্দুল কাদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত প্রথমে তিন লাখ টাকা এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা আদায় করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

আ.লীগ নেতাকর্মীদের সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা

বিএনপির কঠোর নির্দেশনা আ.লীগ নেতাকর্মীদের সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা

আরও পড়ুন

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম