Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনসের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের পর প্রধান আসামি রুবেলকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেফতার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।

রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় ভাড়া বাসায় থাকেন।

একইদিন বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে। 

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সিএমপির হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। গাড়িটিতে একজন এসআইসহ ৭ জন পুলিশ সদস্য ছিলেন। টিমের পুলিশ সদস্যরা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রেখে সামনের হোটেলে ভাত খেতে গিয়েছিলেন। পরে এসে দেখেন আস্ত পুলিশের গাড়িটি উধাও। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা থানার ওসিকে জানানো হয়। পরে সিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর শুরু হয় গাড়িটি উদ্ধারে একাধিক টিম। পাশাপাশি পুলিশ একাধিক টিম ঘটনাস্থলের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী তারিনের জীবন

চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী তারিনের জীবন

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

আরও পড়ুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম