Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

পটিয়া থানা পরিদর্শনে আসেন এসপি মাসুদ আলম

Advertisement

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, ‘ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে। এখনো পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির কোনো সংবাদ পাওয়া যায়নি। ফেসবুকে যা ছড়ানো হচ্ছে, তা হয়তো ১০ দিন আগের বা দুই বছর আগের। তাদের প্রচার-প্রচারণা দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে; কিন্তু বিষয়টি এ রকম নয়। গোপালগঞ্জের মতো থানা জ্বালিয়ে দিতে তারা আসুক। জনগণই আমাদের মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই নাশকতাকারীদের প্রতিরোধ করা হবে।’

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া থানা পরিদর্শনে আসেন এসপি মাসুদ আলম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুগান্তরের এক প্রশ্নের জবাবে এসপি মাসুদ আলম আরও বলেন, চট্টগ্রামে সবকিছু স্বাভাবিক আছে। ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি এপিবিএনসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দুই-চারজন এসে পেট্রলবোমা মারবে আর নিরীহ মানুষকে মেরে ফেলবে, তা হয় না। তাদের প্রতিরোধে আলাদা কোনো স্তর তৈরি করা হয়নি, জনগণই মূল শক্তি। গোপালগঞ্জের মতো মানুষ বসে থাকবে না; জনগণকে নিয়েই প্রতিরোধ করা হবে। মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সেজন্য যা যা করা দরকার, তার সবই করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

আরও পড়ুন

অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম