Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

Advertisement

জ্ঞাত-আয়বহির্ভূত ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম।

দুদকের দায়ের করা এজাহারে বলা হয়, অনুসন্ধানে তার সাড়ে তিন কোটি টাকার বেশি জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। ২০০৬-০৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদক দেখতে পায়, বাড়িভাড়া, রেমিট্যান্স, শিক্ষকতা এবং সংসদ সদস্যের সম্মানিসহ বিভিন্ন খাত থেকে তার মোট ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা বৈধ আয় রয়েছে। তবে ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে সম্মানী ও বকেয়া বেতন-ভাতা বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ অর্থ তিনি অবৈধভাবে উত্তোলন করেন। ফলে দুদক ওই অর্থকে অবৈধ আয় হিসেবে গণ্য করেছে।

এজাহারে আরও বলা হয়, স্ত্রী-সন্তানসহ পারিবারিক আয় বিবেচনায় তার মোট নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম যুগান্তরকে জানান, ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

আরও পড়ুন

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম