Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

Advertisement

সিলেট বিভাগের যোগাযোগ অবকাঠামোয় বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি অনুমোদিত হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতুও নির্মাণ করা হবে। এছাড়া রেলমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রায় ৯৯৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের তথ্য জানানো হয়েছে। এর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণে ৫২০ কোটি এবং পল্লী অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি টাকা রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এসব প্রকল্প অনুমোদিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি গোয়াইনঘাটে আটটি এবং কোম্পানীগঞ্জে তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ যোগাযোগ, পর্যটন, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

গ্রেফতার ২৬ জনের মধ্যে রিমান্ডে ৩ জন, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

রণজিতের গোপন সভা গ্রেফতার ২৬ জনের মধ্যে রিমান্ডে ৩ জন, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর

২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

আরও পড়ুন

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম