২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
মৃত দুই শিশুর একজন মৌলভীবাজার সদর উপজেলার প্রিদম বিশ্বাসের ছয় মাস বয়সি মেয়ে নিপা বিশ্বাস। অপরজন গোলাপগঞ্জের জাকির মিয়ার সাত মাস বয়সি মেয়ে সাজেদা বেগম। তারা যথাক্রমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে ৯২, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম-উপসর্গ নিয়ে ৬১৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫১১ জন এবং বেসরকারি হাসপাতালে ১০৫ জন চিকিৎসাধীন।

-6afc7a21b8e00.jpg)