Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যাংক থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পেছনের গল্প

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

ব্যাংক থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পেছনের গল্প

সাংবাদিকদের কাছে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিস্তারিত তুলে ধরেন ওই ব্যাংক শাখার ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্য

Advertisement

প্রথমে কৌশলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, এরপর ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইনস্টলের নামে যোগাযোগ—একপর্যায়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা সরিয়ে নিয়েছে প্রতারক চক্র।

সিলেটে এক প্রবীণ আইনজীবীর হিসাব থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারকদের এমন অভিনব কৌশলের তথ্য উদ্ঘাটন করেছে সংশ্লিষ্ট ব্যাংকের আইটি দল।

ভুক্তভোগী ড. দিলীপ কুমার সিলেট কোর্ট বিল্ডিং এলাকার একটি ব্যাংক শাখার গ্রাহক।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ওই ব্যাংক শাখার ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্য।

ব্যাংক কর্মকর্তারা জানান, গত ৩ অক্টোবর একটি মোবাইল নম্বর থেকে শিক্ষাসংক্রান্ত তথ্য চেয়ে ড. দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্র। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ই-মেইল, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। একই দিন তার বিকাশ হিসাব হ্যাক করে ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। পরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ ব্যবহার করে ব্যাংকের লেনদেনসংক্রান্ত খুদে বার্তা (এসএমএস) আসা বন্ধ করে দেওয়া হয় বলে ব্যাংকের তদন্তে উঠে এসেছে।

তদন্তে আরও জানা যায়, গত ২ নভেম্বর ব্যাংকের ডিজিটাল অ্যাপ ইনস্টলের কথা বলে আবারও যোগাযোগ করে প্রতারকরা। কল সেন্টারে পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ায় অ্যাপ ইনস্টলের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর কৌশলে তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে প্রায় ৪০টি লেনদেনে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে নয়টি ব্যাংক ও একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানের হিসাবে টাকা সরানো হয়।

ভুক্তভোগী আইনজীবী ড. দিলীপ কুমার জানান, তিনি কখনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি এবং সব সময় চেকের মাধ্যমেই লেনদেন করেছেন। তাই টাকা সরানোর কোনো খুদে বার্তাও তিনি পাননি। গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠালে তাকে জানানো হয়, হিসাবে কোনো টাকা নেই। পরে খোঁজ নিয়ে অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় তিনি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, যেসব হিসাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, সেগুলো ব্লক করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সিলেটে গ্রামীণ ব্যাংকে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকে আগুন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

আরও পড়ুন

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম