Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর হাসান হিমেল (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকালে পৌরসভার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম (৩৮) বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশ জানায়, শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। পরে রামগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক হিমেলকে গ্রেফতার করে। তিনি উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব দরবেশপুর এলাকার বাসিন্দা।

মামলার বাদী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বলেন, স্মার্ট একাডেমি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। প্রতিষ্ঠান তার নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে এবং কোনো অন্যায়কে ছাড় দেবে না।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে বিএনপির ৩১ নেতার একযোগে পদত্যাগ

যে কারণে বিএনপির ৩১ নেতার একযোগে পদত্যাগ

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

খাগড়াছড়িতে অফিসে আগুন লক্ষ্মীপুরে ১১ বোমা নিষ্ক্রিয়

নাশকতায় চার জেলায় মামলা খাগড়াছড়িতে অফিসে আগুন লক্ষ্মীপুরে ১১ বোমা নিষ্ক্রিয়

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

আরও পড়ুন

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম