Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নাশকতায় চার জেলায় মামলা

খাগড়াছড়িতে অফিসে আগুন লক্ষ্মীপুরে ১১ বোমা নিষ্ক্রিয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়িতে অফিসে আগুন লক্ষ্মীপুরে ১১ বোমা নিষ্ক্রিয়

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের কয়েকটি স্থানে বৃহস্পতিবারও নাশকতার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার ১১টি বোমা নিষ্ক্রিয় করা হয়। এছাড়া নাশকতার অভিযোগে মানিকগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নেত্রকোনার কেন্দুয়া ও মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের খবর-

খাগড়াছড়ি : সদর উপজেলা ভূমি ও সমাজসেবা কার্যালয়ে বুধবার রাত পৌনে ৩টার দিকে অগ্নিসংযোগ করা হয়। সদরের সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, আগুনে আমার কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। পরে কার্যালয়ের পেছন থেকে কেরোসিনের বোতল ও টিন উদ্ধার করা হয়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও নুসরাত ফারিয়া। সদর থানার ওসি মো কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, সরকারি নথিপত্র পোড়ানোর উদ্দেশ্যে কার্যালয়ের কানুনগোর নথিপত্র সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর : রায়পুরে উদ্ধার ১১ আইইডি বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। বৃহস্পতিবার উপজেলার চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে খালি জায়গায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। ডিএমপির বিশেষজ্ঞরা জানান, এগুলোর মধ্যে একাধিক শক্তিশালী বোমা ছিল। রায়পুর থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার চরবংশী গ্রামের একটি ভাড়া বাড়ির উঠোনে খোঁড়া গর্ত থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

নেত্রকোনা : মোহনগঞ্জে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ওই ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন ময়মনসিংহ রেলওয়ে থানায় এ মামলা করেন। বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন মামলার তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ।

কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতা চেষ্টার অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। বুধবার রাতে কেন্দুয়া থানার এসআই মোশারফ হোসেন মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা শওকত আলী মাহমুদ বলেন, ইতোমধ্যে এ মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ও কৃষক লীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কেন্দুয়ার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোহনগঞ্জ (নেত্রকোনা) : মোহনগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে থানায় ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সংগ্রাম। বুধবার রাতের ওই মামলায় সাবেক এমপি সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ওসি হাফিজুর ইসলাম হারুন বলেন, এ মামলায় জুবায়েদ আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও অভিযান চলছে।

মানিকগঞ্জ : এ জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, নাশকতা ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫১ নেতাকর্মীকে আসামি করা হয়। এর মধ্যে মানিক ফকির নামে এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

গত মঙ্গলবার প্রথম মামলাটি করেন যুবদলের রিয়াদ মোর্শেদ। আর বুধবার দ্বিতীয় মামলাটি করেন সদর থানার উপপরিদর্শক মো. এরশাদ আলী। এজাহারে উল্লেখ করা হয়, সরকার উৎখাতের উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মিনিবাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরে বাসে আগুন দিয়ে চালককে হত্যা ও নাশকতার ঘটনায় সদর ও ভাঙ্গায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে ভাঙ্গা থানার মামলায় ২৯০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ভাঙ্গাসহ আশপাশের থানাগুলোর পরিস্থিতি পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, বাসে যারা আগুন দিয়ে একজন মানুষকে হত্যা করেছে। তাদের শনাক্ত করেছি। দ্রুত তাদের গ্রেফতার করে মিডিয়ার সামনে তুলে ধরা হবে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

দুধের কৌটায় ছিল শক্তিশালী আইইডি বোমা

দুধের কৌটায় ছিল শক্তিশালী আইইডি বোমা

গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন

গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন

চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই

চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই

আরও পড়ুন

তৃতীয় এফএসআরইউ পাচ্ছে সিএনইই বাড়তি খরচ ৬৩০০ কোটি

বাড়তি খরচ ৬৩০০ কোটি

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

সর্বদলীয় সংসদীয় ককাস’র অনুষ্ঠানে স্পিকার নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম