Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি ট্রাককে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। পরে ওই ট্রাক চালককে সংকেত অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ৬ জনকে ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিতে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। তার ড্রাইভিং লাইসেন্স ছিলো না এবং সে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছে। এতে আইন অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

এছাড়া আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ হাজার টাকা এবং একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও সড়ক পরিবহন আইন অমান্য করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

এদিকে আনন্দ পরিবহণের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোসহ ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

‎সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

দুধের কৌটায় ছিল শক্তিশালী আইইডি বোমা

দুধের কৌটায় ছিল শক্তিশালী আইইডি বোমা

চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই

চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম