Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনায় চরম দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সরকারি একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে দাপ্তরিক গোপনীয়তা ও পবিত্রতা ভঙ্গের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই কার্যালয়ের নির্দিষ্ট ও মূল চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের তালে নানারকম অঙ্গভঙ্গি করছেন। একপর্যায়ে তিনি চেয়ার ছেড়ে উঠে অফিসের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক বিভিন্ন নথি ও সরকারি ফাইলপত্র টেবিলে ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে টিকটক করা ওই যুবক সংশ্লিষ্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন; তিনি সম্পূর্ণ একজন বহিরাগত। সরকারি একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমতি বা বাধা ছাড়া একজন বহিরাগত কিভাবে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন— তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও সাধারণ সেবাপ্রত্যাশীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রয়োজনে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সেবা পাই না। অথচ বহিরাগত যুবকরা এভাবে প্রকাশ্যে সরকারি চেয়ার দখল করে টিকটক ভিডিও বানায়! এটি সরকারি অফিসের মর্যাদা ও সুশাসনের চরম অবমাননা।

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, বিষয়টিসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আমার নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

ঋণ করে কিনলেন ৫ গরু, এক রাতেই নিঃস্ব জাকির

ঋণ করে কিনলেন ৫ গরু, এক রাতেই নিঃস্ব জাকির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

৮ মাসে পবিত্র কুরআন মুখস্থ ১০ বছরের শিশুর

৮ মাসে পবিত্র কুরআন মুখস্থ ১০ বছরের শিশুর

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

আরও পড়ুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম