Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৮ মাসে পবিত্র কুরআন মুখস্থ ১০ বছরের শিশুর

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

৮ মাসে পবিত্র কুরআন মুখস্থ ১০ বছরের শিশুর

মোহাম্মদ আব্দুর রহমান।

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ১০ বছর বয়সি শিশু মোহাম্মদ আব্দুর রহমান। তার এ অসাধারণ সাফল্যে আনন্দিত শিক্ষক ও পরিবারের সদস্যরা।

সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কুরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ব্যতিক্রমী মেধা, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।

জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে। শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিলেও পরবর্তী সময়ে কখনো পাঁচ, আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শোনাত।

শিক্ষকরা জানান, পড়াশোনার প্রতি আব্দুর রহমানের বিশেষ আগ্রহ ও মনোযোগ ছিল। অন্য শিক্ষার্থীরা বিকালে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেঞ্চ বাজারে অবস্থিত ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান। বড় হয়ে একজন বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কুরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাধারণ কাজও যেভাবে ইবাদতে পরিণত হয়, যা জানালেন কাবার ইমাম

সাধারণ কাজও যেভাবে ইবাদতে পরিণত হয়, যা জানালেন কাবার ইমাম

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?

নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?

লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকার ফজিলত ও গুরুত্ব

লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকার ফজিলত ও গুরুত্ব

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

শয়তান থেকে মুক্তির দুর্গ সুরা নাস, আছে যেসব ফজিলত

শয়তান থেকে মুক্তির দুর্গ সুরা নাস, আছে যেসব ফজিলত

আরও পড়ুন

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম