জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জে ২০১৬ সালে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে মো. ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ মামলার বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার ওই গ্রামের এক গৃহবধূকে প্রতিবেশী মো. গাজী রহমানের ছেলে মো. ইউনুছ আলী বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূ বাড়ির পাশের নলকূপ পানি আনতে গেলে আসামি ইউনুছ আলী তাকে জোরপূর্বক পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ২০১৬ সালের ২৪ অক্টোবর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

-6af1b2c88d8c2.jpg)