Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Advertisement

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সোমবার রাতে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ এবং জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এসব নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, ঘিওর বাসস্ট্যান্ড, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া, ধলেশ্বরী সেতু, জাগীর সবজির আড়ত ও নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় জেলার বিভিন্ন থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া চারজন হলেন— সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫) ও জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪)।

সিংগাইর থানায় গ্রেফতার চান্দহর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহম্মেদ (২৯), হরিরামপুর থানায় গ্রেফতার জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিফাত (২১), শিবালয় থানায় গ্রেফতার আরুয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫), আরুয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫), ঘিওর থানায় গ্রেফতার ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মণ্ডল (৪৫) ও পয়লা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর থানায় গ্রেফতার দৌলতপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন (২৬)।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার ঘটনাগুলোর তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

আরও পড়ুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম