Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

ইফতে খাইরুল ইসলাম

Advertisement

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ‘ঘুসের’ টাকার লেনদেন ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুসের’ টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিও ভাইরাল হয়।

উপসহকারী প্রকৌশলী খাইরুলের টাকা লেনদেনের ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।

এতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপসহকারী প্রকৌশলী।

এদিকে লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ঘুস গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকরা।

‎

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ অসত্য এবং তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি। তবে ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুস গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

ঋণ করে কিনলেন ৫ গরু, এক রাতেই নিঃস্ব জাকির

ঋণ করে কিনলেন ৫ গরু, এক রাতেই নিঃস্ব জাকির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

৮ মাসে পবিত্র কুরআন মুখস্থ ১০ বছরের শিশুর

৮ মাসে পবিত্র কুরআন মুখস্থ ১০ বছরের শিশুর

আরও পড়ুন

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

মহড়ার সময় ভেঙে পড়ল সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

মহড়ার সময় ভেঙে পড়ল সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম