Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

Advertisement

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) ও মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাকিব আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোড়া থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন বলেন, আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত

ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

আরও পড়ুন

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

মহড়ার সময় ভেঙে পড়ল সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

মহড়ার সময় ভেঙে পড়ল সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম