Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

Advertisement

শিক্ষার সীমিত সুযোগ, নারীর নিরাপত্তাহীনতা আর জীবিকার অনিশ্চয়তা। নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে উখিয়ার আশ্রয়শিবিরে এমন প্রতিকূলতার মধ্যেই দিন কাটছে লাখো রোহিঙ্গার।

তাদের জীবনযাত্রা, বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা, সুরক্ষা ও স্বনির্ভরতার উদ্যোগ দেখতে কক্সবাজারের উখিয়ায় তিনটি ক্যাম্প ঘুরে দেখেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর তিনি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন, কথা বলেন রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে এবং খোঁজ নেন তাদের নানা সংকট ও সম্ভাবনা সম্পর্কে।

সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর বি-১ ব্লকের একটি লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে সফর শুরু করেন সোফি। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম এবং বাস্তুচ্যুত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি। শিশুদের পড়াশোনা ও নানা বিষয়ে খোঁজ নেন।

এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। একই ক্যাম্পে নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ ঘুরে দেখেন। এ সময় নারী ও কিশোরীদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

দুপুর ১২টার দিকে ক্যাম্প-২০-এ আইওএম ও পিএআইএলএসের উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন সোফি। সেখানে কাঁচামাল মেশানো থেকে শুরু করে সাবান তৈরি, কাটা, মান পরীক্ষা ও সংরক্ষণের পুরো প্রক্রিয়া দেখেন তিনি। কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার বিষয়েও খোঁজ নেন।

বিশেষ করে নারী ও তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে জানতে চান তিনি। সাবানের গুণগতমান পরীক্ষা এবং উৎপাদিত পণ্য শরণার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের সরবরাহ ব্যবস্থাও তাকে দেখানো হয়।

পরে ক্যাম্প-৪-এ ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য। একই ক্যাম্পে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

সফরকালে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গা নারী, শিশু ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবিকা এবং মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত হন সোফি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো সম্পর্কে তিনি খোঁজ নেন।

সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, সোফির বাংলাদেশ সফরের অন্যতম বিষয় নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন দেখা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়াও এ সফরের উদ্দেশ্য।

বিকাল সাড়ে ৩টার দিকে ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সোফি।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন সোফি। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তার বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ডাচেস অব এডিনবরা হিসেবে পরিচিতি পান। এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত

ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

আরও পড়ুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম