Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ এএম

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তুচ্ছ একটি খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিরীহ এক অটোচালকের প্রাণহানির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে ধোপল্লা এলাকার কয়েকটি বাড়ির ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। এ সময় এনায়েতপুর থেকে অটোরিকশা নিয়ে যাত্রীসহ ধোপল্লা বাজার এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। তাকে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবারও হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি লাশের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত কার্যক্রম শেষে লাশ থানায় নিয়ে আসেন।

শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম