Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে ও মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরবেলা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গুপ্টি পূর্ব ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র (৫০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মো. শহিদ উল্যা খাঁন (৫২), বালিথুবা পশ্চিম ইউনিয়নের মো. আজগর গাজী (৪১), রূপসা উত্তর ইউনিয়নের মো. দেলোয়ার (৩২), ফরিদগঞ্জ পৌর এলাকার আল-আমিন (২১), মেহেদী হাসান (২৩), ওমর হোসেন (২০), সাইফুল ইসলাম (২৩) এবং রূপসা উত্তর ইউনিয়নের তৌহিদুল ইসলাম তামজিদ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, এদের মধ্যে বেশ কয়েকজনকে পৌর এলাকায় মিছিলের পূর্বপ্রস্তুতির সময় গ্রেফতার করা হয়। বাকিদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

আরও পড়ুন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম