Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

কাজী লুৎফর রহমান

Advertisement

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুধ দিতে গিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় কাজী লুৎফর রহমান নামে বিএনপির এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে উপজেলার মনিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা-পুলিশ।

কাজী লুৎফর রহমান (৭০) নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, বুধবার দুপুরে পয়ালী গ্রামের এক শিশু পার্শ্ববর্তী মনিগাঁও গ্রামের কাজী লুৎফর রহমানের বাড়িতে নিয়মিত দুধ দিতে যায়। তখন আকাশ মেঘলা ছিল এবং বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেন লুৎফর রহমান।

শিশুটি বাড়ি ফিরে তার নানা ও পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাতেই অভিযান চালিয়ে লুৎফর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শিশুটির মা বলেন, প্রতিদিন দুধ দিতে আমি অথবা আমার মেয়ে তার বাড়িতে যেতাম। ওই দিন কাজের কারণে আমি যেতে পারিনি বলে মেয়েকে পাঠিয়েছিলাম।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আউয়াল হোসেন বলেন, খবর পেয়ে মনিগাঁও কাজী বাড়ি থেকে লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। শিশুটিকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা

আরও পড়ুন

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম