Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সার সংকট এবং ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে ‘কৃষক সমাবেশ’ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে কসবা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকালে কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কসবা পৌর মুক্তমঞ্চ প্রদক্ষিণ করে বিকাল সোয়া ৫টার দিকে জনতা টাওয়ারের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, পৌর আমির মো. হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব বিভাগের সভাপতি কাজী সিরাজুল ইসলাম এবং কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে একটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। কোথাও অর্থের বিনিময়ে, আবার কোথাও দলীয় আনুগত্যের ভিত্তিতে ডিলার নিয়োগ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক, প্রবাসী ও গার্মেন্টস শ্রমিক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ এই তিন শ্রেণির মানুষই নানা ধরনের জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছেন। সারের ডিলার নিয়োগে অনিয়মের কারণে ভবিষ্যতে দেশে বড় ধরনের সার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, দেশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব খাটানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ডিলারদের অনেকেই মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠজন বলে অভিযোগ রয়েছে। এভাবে ডিলার নিয়োগ অব্যাহত থাকলে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির আশঙ্কা রয়েছে, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ কৃষক।

অবিলম্বে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ার দাবি জানান বক্তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নিয়োগ বাতিল করা না হলে সারা দেশে কৃষিজীবী মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

রাশেদ খাঁনের ক্ষোভ হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

আরও পড়ুন

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম