জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডাকসু ভিপি লিখেছেন, ২৪ পরবর্তী রাজনীতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে। বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর রাজনীতির বিপরীতে সংসদে জনগণের পক্ষে সোচ্চার হয়েছেন তিনি।
তিনি লেখেন, বিগত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বারবার বৈঠক করে নিজেদের অতীত পররাষ্ট্রনীতির জন্য বিএনপি নেতাদের ক্ষমা চাওয়ার ইতিহাস সামনে আনা থেকে শুরু করে সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দেওয়া, তার বক্তব্যের প্রতিটি লাইনে ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা ও প্রতারণায় হতাশ জনগণ নতুন আশার সন্ধান পেয়েছে।
শেষে ডাকসু ভিপি আরও লেখেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহির, জনকল্যাণের এবং আধিপত্যবাদের সামনে মাথানত না করার ইনশাআল্লাহ।

