Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বক্তব্য দেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Advertisement

‘ভীনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বোঝাপড়া হয়েছে, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দিচ্ছে, যার সঙ্গে একটি দলের সম্পর্ক আছে’- জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের জবাবে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই দলটি কে?- জানতে চেয়েছেন। 

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে এই বিষয়টি জানতে চেয়েছেন জামায়াত আমির।

এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির রেফারেন্স ধরে বলেন, তাহলে আমরা স্পষ্ট করে বলছি- আমরা এটার চ্যালেঞ্জ নিয়েছিলাম প্রমাণ উপস্থাপন করুন।

তিনি বলেন, বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।

তিনি আরও বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নেইনি। পুরা ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।  

বিরোধীদলীয় নেতা বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ব্যক্তিকে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউসে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পয়েন্ট অব অর্ডারে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

সংসদে বিরোধীদলীয় নেতা গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

আরও পড়ুন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, কারা থাকছেন

২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, কারা থাকছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম