Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি

Advertisement

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নেতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান নাশকতার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করলেও অপরাধীদের রক্ষা করার নিশ্চয়তা দেয় না। নাশকতার মতো কর্মকাণ্ডের বিষয়ে বিরোধী দলগুলোকেও নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করবে না।

আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ও তার দল দেশের প্রচলিত আইন এবং সংবিধানের আওতায় নিষিদ্ধ। তার অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রক্তপাত, হত্যা ও গুমের সংস্কৃতি জড়িত। দলটি আবারও সেই পুরোনো পথে ফিরে আসার চেষ্টা করছে।

তবে দেশের শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী জনগণ এমন প্রচেষ্টা মেনে নেবে না। যেকোনো অপতৎপরতা মোকাবিলায় মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন রিজভী।

দণ্ডিত শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ভারতের কোনো ধরনের মন্তব্য করার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। রিজভীর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সভাপতি হত্যা মামলায় দণ্ডিত আসামি।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সাবেক এই রাজনৈতিক নেত্রীকে অন্য কোনো দেশ আশ্রয় না দিলেও ভারত দিয়েছে। তবে তাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি কিংবা পরোক্ষভাবে হস্তক্ষেপের চেষ্টা করলে তা আন্তর্জাতিক সমর্থন পাবে না। দেশের জনগণ এমন যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলগুলো বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং নিজেদের অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবে।

এর আগে বুধবার সকালে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সেখানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন রিজভী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ডেমরায় বিএনপির অবস্থান কর্মসূচি

আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ডেমরায় বিএনপির অবস্থান কর্মসূচি

আরও পড়ুন

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, কারা থাকছেন

২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, কারা থাকছেন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম