আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ডেমরায় বিএনপির অবস্থান কর্মসূচী
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ এএম
ডেমরা থানার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর ডেমরায় অবস্থান কর্মসূচি পালন করেছে সাবেক ডেমরা থানা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী ডেমরা থানার বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক নেতা ইকবাল হেসেন মেম্বার, মিলন খন্দকার, ফারুক আহমেদ সাধু ও ৬৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খন্দকার মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ছাত্র দলের মহাসিন মোহন, ৬৮ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম সকালসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডেমরা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এসব এলাকায় অবস্থান করেছেন নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম মানিক বলেন, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

